চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০২:২৭ পিএম

পর্যটননগরী কক্সবাজারে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে নতুন আরও একজোড়া আন্তনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একই সঙ্গে কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর সার্বিক পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে কক্সবাজার আইকনিক রেলস্টেশন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, পর্যটন নগরী হিসেবে কক্সবাজারে রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও যাত্রীসেবা সম্প্রসারণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে। এই রুটে নতুন ট্রেন যুক্ত হলে ট্রেনের টিকেটের চাপ কমার পাশাপাশি যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।  

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের পরিচালনা ব্যবস্থা নিয়ে প্রতিমন্ত্রী আরও জানান, স্টেশনটিকে আন্তর্জাতিক মানে রূপান্তর ও সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিত করতে পরিচালনা দায়িত্ব বেসরকারি খাতের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে স্টেশনের পরিচ্ছন্নতা, পরিচালনা ও সার্বিক যাত্রীসেবার মান আরও জোরদার হবে।

একাত্তর/এসি
বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বাধীন একটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
এ যেন বদলির হিড়িক পড়েছে। একের পর এক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসছেন, দায়িত্ব বুঝে নিচ্ছেন, আবার অল্প সময়ের মধ্যেই চলে যাচ্ছেন অন্য কর্মস্থলে। গত মাত্র এক বছরে পটুয়াখালীর বিচ্ছিন্ন...
একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...
সুনামগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে হাওরে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকা ডুবে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন।
আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরও গতিশীল ও বেগবান করতে দেশের বন্দরগুলোতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের অর্থনৈতিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর