শিগগিরই বাংলাদেশে আসছে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল: গর

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন এবং শিগগিরই একটি প্রতিনিধিদল সম্ভাব্যতা যাচাইয়ে বাংলাদেশ সফরে আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর।  

শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনি এসব কথা জানান।  

বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমরা আশা করছি, এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে।  

তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। সফরের প্রথম দিনই পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।  ওই বৈঠকের পরপরই যুক্তরাষ্ট্রের মূল্যায়নে বাংলাদেশ ভ্রমণ এখন আগের চেয়ে নিরাপদ বলে বিবেচিত হওয়ায় ভ্রমণ সতর্কতা আপডেট করে মার্কিন প্রশাসন। বাংলাদেশকে লেভেল-৩ থেকে কমিয়ে লেভেল-২ -এ নির্ধারণ করা হয়েছে, যা ইতিবাচক বার্তা বহন করে।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার সার্জিও গরের নেতৃত্বে আট সদস্যের এক মার্কিন প্রতিনিধিদল কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্ট, ক্যাম্প-৬ ও ক্যাম্প-৪-এর মানবিক সহায়তা কার্যক্রম এবং সামগ্রিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। এ সময় বাস্তুচ্যুত রোহিঙ্গারা তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের আকুতি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন। 

একাত্তর/এসি
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।
জুলাই আন্দোলনে গুরুতর আহত অবস্থায় রক্ত বন্ধ করতে মাথায় বেঁধেছিলেন জাতীয় পতাকা। রক্তমাখা সেই পতাকা হাতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন জুলাই যোদ্ধা শেখ আজিজুর রহমান।  
কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাদের নিয়োগ দেওয়া হয়।
সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে আলোচনা করা হয়।
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
বগুড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের অন্য দুইজন মাছ ব্যবসায়ী ছিলেন।
পর্যটননগরী কক্সবাজারে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে চলতি আগস্ট মাসেই ঢাকা-কক্সবাজার রুটে নতুন আরও একজোড়া আন্তনগর ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের ইতিহাস শত শত বছরের পুরোনো। কিন্তু দীর্ঘদিন ধরে তারা নিজ দেশেই বৈষম্য, নিপীড়ন এবং নাগরিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর