বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত চার

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৩:১৬ পিএম

বগুড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও সহকারীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের অন্য দুইজন মাছ ব্যবসায়ী ছিলেন।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে জেলার কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে পিকআপ ভ্যানে করে নওগাঁয় মাছ বিক্রি শেষে ব্যবসায়ীরা বাড়ি ফিরছিলেন। সকাল ১০টার দিকে পিকআপটি কাহালুর কাজিপাড়া এলাকায় পৌঁছালে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের ধাক্কায় পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে লুৎফর রহমান (৫০) নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহের সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। খবর পেয়ে নিহত বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে কাহালু থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রফিকুজ্জামান জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। ঘাতক ট্রাকটি চিহ্নিত করার পাশাপাশি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর