ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ দুই মাসে, আশ্বাস মন্ত্রীর

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ পিএম

ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

প্রকল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী রবিউল আলম বলেন, ঢাকা–সিলেট মহাসড়ক দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম। এটিকে ছয় লেনে উন্নীতকরণের কাজ চলছে। তবে প্রকল্পের মেয়াদ সাড়ে চার বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি বা কাজ হয়নি। আমরা ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর এই প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করার উদ্যোগ নিয়েছি।

মন্ত্রী আরও আশ্বাস দেন, আগামী দুই মাসের মধ্যে ভূমি অধিগ্রহণের সব প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভূমি অধিগ্রহণ শেষ হওয়ার পর প্রকল্পের মূল নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার পদক্ষেপ থাকবে।

ঢাকা–সিলেট মহাসড়কটি দেশের সার্বিক যোগাযোগব্যবস্থা ও অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী রবিউল আলম নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনার কথা জানান।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৩২ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে।...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর