ডেঙ্গুর লাগামহীন সংক্রমণ: ২৪ ঘণ্টায় ১২৩২ আক্রান্ত, মৃত্যু দুই

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ২৩২ জন নতুন রোগী। এ নিয়ে চলতি বছর সারা দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৭৯ জনে। একই সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় চিকিৎসাধীন অবস্থায় দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গুতে দেশে এ পর্যন্ত মোট ১৭৮ জনের মৃত্যু হলো।   

শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের বড়ো অংশই ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। 

বিভাগভিত্তিক হিসেবে সর্বোচ্চ ২৫৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশাল বিভাগে ১৭৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৭৫ জন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ১৫৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।   

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট চার হাজার ১৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ২৩২ জন। সব মিলিয়ে চলতি বছরের এক জানুয়ারি থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৫৬ হাজার ৭০ জন রোগী।   

চলতি বছরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করেছে। জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা সহনীয় থাকলেও জুলাই মাসে ৯ হাজার ২০৬ জন এবং আগস্টে তা বেড়ে ২০ হাজার জনে দাঁড়ায়। আর চলতি সেপ্টেম্বর মাসের মাত্র ১৯ দিনেই আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫৩৩ ছাড়িয়েছে। এছাড়া চলতি মাসে ডেঙ্গুতে এখন পর্যন্ত সর্বোচ্চ ৮১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।   

বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মোট আক্রান্তের ৬২.৬ শতাংশ পুরুষ এবং ৩৭.৪ শতাংশ নারী। ১৬ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণীদের মধ্যে ডেঙ্গু সংক্রমণের হার সবচেয়ে বেশি দেখা গেছে। অন্যদিকে, মোট মৃত্যুর মধ্যে নারীদের হার ৫২ শতাংশ এবং পুরুষদের ৪৮ শতাংশ।   

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর বিস্তার রোধে এবং লার্ভা ধ্বংসে ঢাকাসহ সারাদেশের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমানো পানি অপসারণের ওপর তাগিদ দিয়েছে। অপরদিকে ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার ডেঙ্গুরোধে আনুষ্ঠানিকভাবে সারাদেশব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

একাত্তর/এসি
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এক হাজার ৪৮৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবারও বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ অথবা অক্টোবরের শুরুর দিকে ডেঙ্গু...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর