নেত্রকোনায় বিদ্যালয় রক্ষার কাজে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পিএম

নেত্রকোনার মদন উপজেলায় মগড়া নদীর ভাঙন থেকে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রক্ষার জন্য নেওয়া সুরক্ষা প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, কাজের তদারকিতে চরম অবহেলা এবং বিদ্যালয় পরিচালনা কমিটিকে সম্পূর্ণ অন্ধকারে রেখে কাজ শেষ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেন, নদীর ভাঙনঝুঁকিতে থাকা বিদ্যালয়টি রক্ষায় প্রতিরোধমূলক কাজ শুরু হওয়ায় এলাকাবাসী প্রথমে আশাবাদী হলেও বর্তমানে কাজের মান নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কাজের শুরু থেকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বা কোনো সদস্যকেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও যথাযথভাবে ওয়াকিবহাল না করে খামখেয়ালিভাবে কাজ সম্পন্ন করা হয়েছে।

বক্তারা আরও বলেন, বিদ্যালয়টি রক্ষায় সরকারিভাবে বরাদ্দ করা অর্থ যদি সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হতো, তবে নদীভাঙন রোধে দীর্ঘস্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের নিম্নমানের সামগ্রী ব্যবহার ও দুর্নীতির কারণে এই সুরক্ষা কাজের স্থায়িত্ব নিয়ে এখন ঘোর শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত প্রকল্পের কাজের মান নিরপেক্ষভাবে যাচাই, মোট বরাদ্দ ও ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশ এবং অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম বলেন, বিদ্যালয়টি নদীভাঙনের মুখে পড়ায় প্রকল্পটি অনুমোদনের খবরে আমরা স্বস্তি পেয়েছিলাম। কিন্তু যেভাবে দায়সারাভাবে কাজ বাস্তবায়ন করা হচ্ছে, তাতে কোনো সুফল মিলবে না। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত ও জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

আরেক স্থানীয় বাসিন্দা আলী হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত ও যথাযথভাবে কাজটি পরিদর্শন করেছেন কি না, তা খতিয়ে দেখা দরকার। নির্মাণসামগ্রীর গুণগত মান এবং তদারকিতে যেসব অনিয়ম হয়েছে, তা তদন্তের মাধ্যমে উন্মোচন করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়টি এলাকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়সারাভাবে কাজ শেষ না করে দ্রুত প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন।

একাত্তর/এসি
ফেসবুকে পরিচয় থেকে প্রেম। এরপর সেই প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে এক তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ, ধর্ষণের ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয়ও...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন নতুন...
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সরকার ইতোমধ্যেই সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাপানে সফররত প্রবাসী...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো জোটে না গিয়ে এককভাবে অংশগ্রহণ করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর