বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড পেলো ২৮ উদ্ভাবন

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৪:২৬ পিএম

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে চতুর্থ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এ আয়োজন করা হয়। 

মাস্টারকার্ডের সৌজন্যে, বিকাশ লিমিটেডের সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানের উদ্যোগে ছিল বাংলাদেশ ফিনটেক ফোরাম এবং আয়োজনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।


এদিন ফিনটেক ক্ষেত্রে অবধারিত ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটেগরিতে ২৮টি ফিনটেক উদ্ভাবনকে সম্মানিত করা হয়। যার মধ্যে ১৪টি উদ্ভাবন অর্জন করে মর্যাদাপূর্ণ ফিনটেক অ্যাওয়ার্ড এবং ১৪টি উদ্ভাবনকে অনারেবল মেনশন সম্মাননা দেওয়া হয়।  
দেশের ফিনটেক শিল্পের উদ্ভাবনীকে ত্বরান্বিত করতে এবং বৈশ্বিক উন্নয়নের সঙ্গে অগ্রসর হওয়ার জন্য এই শিল্পে জড়িত প্রতিষ্ঠানগুলোকে অনুপ্রাণিত করার লক্ষ্যে সম্মাননাটির ২য় আসর অনুষ্ঠিত হয়।

২য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

সেখানে জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, বিগত কয়েক বছরে ফিনটেকের কল্যাণে বাংলাদেশ অর্থনীতির বিস্তারে বেশ কিছু ভালো দৃষ্টান্ত স্থাপন করেছে। স্মার্ট বাংলাদেশ নির্মাণের পথে ফিনটেকের ভূমিকা অপরিহার্য। ফিনটেকের সুবিধাসমূহ শহরাঞ্চল ছাড়িয়ে সর্বোপরি বিস্তার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আজকের এই আয়োজনটি আমাদের অর্থায়নসহ সম্পূরক খাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের ফিনটেকের সহায়তায় একটি স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে উৎসাহিত করবে।

আয়োজনটি দেশের ব্যাংকিং এবং ফাইন্যান্স খাতের প্রতিনিধি এবং কর্মজীবীদের অভূতপূর্ব সাড়া লাভ করে। প্রায় ৫০০ জন ফিনটেক খাতে নিয়োজিত ব্যক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে মর্যাদাপূর্ণ এ সম্মাননাটি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।

১১টি ক্যাটেগরিতে সম্মাননা দিতে এ বছরের ৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত রেজিস্ট্রেশন চলে। এ সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ১২৩টি নমিনেশন পুরস্কারের জন্য জমা পড়ে। সেগুলোর মধ্যে সেরা ফিনটেক উদ্ভাবনগুলোকে বাছাই করার জন্য ২১ থেকে ২৩ আগস্ট ৫টি গ্র্যান্ড জুরি সেশনের আয়োজন করা হয়। পরে দেশের ব্যাংকিং এবং ফাইন্যান্স খাতের ২০ জন সম্মানিত ক্যাটেগরি বিশেষজ্ঞদের বহুমুখী পর্যালোচনা এবং বাছাই বহুমুখী মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের বাছাই করা হয়।

জুরি সেশনের বিচারক ছিলেন, এএজেড অ্যান্ড পার্টনারসের চেয়ারম্যান আনিস এ খান, ডানা ফিনটেকের কো ফাউন্ডার অ্যান্ড সিইও গাজী ইয়ার মোহাম্মদ, আইএফআইসি ব্যাংক পিএলসি (এসএমই অ্যান্ড রিটেইল) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার  গীতাঙ্কা ডি দত্ত, ওগ্রিম এর ফাউন্ডার রাহেল আহমেদ,টেলিনর হেলথ এর ডিরেক্টর অব ফাইন্যান্স ফিরোজ আহমেদ খান, ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট ও আইডিইএ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চার অ্যান্ড পলিসি এনালিস্ট হুসাইন এ সামাদ, সেলেরো লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও রেজাউল হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ প্রাইভেট অ্যান্ড বিজনেস ব্যাংকিংয়ের হেড অব কনজিউমার সাব্বির আহমেদসহ আরও অনেকে।

বাংলাদেশ ফিনটেক ফোরামের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম অনুষ্ঠানে বলেন, বাংলাদেশে ফিনটেক খাতে সম্ভাবনা অপরিসীম। এখানে সমবেত আমরা সবাই দেশের ফিনটেক শিল্পকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার এবং দেশের মানুষকে সেবা দিতে কাজ করে যাচ্ছি। এই সম্মাননাটি দেশের ফিনটেক খাতে প্রতিনিয়ত উদ্ভাবিত নতুন নতুন প্রযুক্তি এবং প্রচেষ্টাকে অনুপ্রাণিত করার লক্ষ্যেই আয়োজিত।

এই অ্যাওয়ার্ড আয়োজনের আগে বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হয় ৪র্থ বাংলাদেশ ফিনটেক সামিট। মাস্টারকার্ডের সৌজন্যে, বিকাশ লিমিটেডের সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত সামিটটির আয়োজনে ছিল বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম।

দিনব্যাপী ফিনটেক সামিটে বাংলাদেশ এবং বহির্বিশ্বের ব্যাংকিং এবং অর্থায়ন খাতের উল্লেখযোগ্য বিশেষজ্ঞ, কর্মজীবী এবং সিদ্ধান্ত প্রণেতারা অংশগ্রহণ করেন। শেপিং বাংলাদেশ ফিনটেক ইকোসিস্টেম ফর দ্য ফিউচার বা ভবিষ্যতের জন্য বাংলাদেশের ফিনটেক খাতকে প্রস্তুত করার প্রতিপাদ্য নিয়ে বিশেষজ্ঞরা দিনব্যাপী বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেন। আয়োজনটির অন্যতম উদ্দেশ ছিল ফিনটেক উদ্ভাবনীর ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তনশীল সম্ভাবনাকে তুলে ধরা এবং ফিনটেক উদ্ভাবনকে অধিক প্রশস্ত করার একটা দিকনির্দেশনা প্রণয়ন করা।

৪টি কিনোট সেশন, ৩টি প্যানেল ডিসকাশন, ৪টি ইনসাইট সেশন, ১টি কেস স্টাডি, ১ টি ফায়ারসাইড চ্যাট এবং ১টি কনভারসেশনের সমন্বয়ে এ বছরের ফিনটেক সামিটটি অনুষ্ঠিত হয়।

খবর বিজ্ঞপ্তির।

একাত্তর/এসি
সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে তিন ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে কক্সবাজারের আবাসন সেবা প্রতিষ্ঠান সায়মন বিচ রিসোর্ট। প্রতিষ্ঠানটি শীর্ষ স্থানীয় সার্ফ রিসোর্ট, ফ্যামিলি রিসোর্ট এবং বিচ রিসোর্ট...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর