সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ড পেলো সায়মন বিচ রিসোর্ট

আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ০৭:০৩ পিএম

সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডে তিন ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে কক্সবাজারের আবাসন সেবা প্রতিষ্ঠান সায়মন বিচ রিসোর্ট। প্রতিষ্ঠানটি শীর্ষ স্থানীয় সার্ফ রিসোর্ট, ফ্যামিলি রিসোর্ট এবং বিচ রিসোর্ট ক্যাটেগরিতে পুরস্কার পেয়েছে।

সম্প্রতি মালদ্বীপে অনুষ্ঠিত আয়োজনে সায়মন বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব রহমান রুহেল এবং পরিচালক (সেলস) দারিউস রহমান আবাসনে দক্ষিণ এশিয়ার সম্মানজনক এই পুরস্কারগুলো গ্রহণ করেন। 

সায়মনের এমডি মাহবুব রহমান রুহেল বলেন, আমাদের মহাব্যবস্থাপক পুবুদু ফারনান্দোর নেতৃত্বে নিয়োজিত একদল নিষ্ঠাবান কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের ফসল আমাদের এ অর্জন। যারা সায়মনকে অন্য উচ্চতায় নিয়ে যেতে অতিথিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করেছেন, তাদের আন্তরিকতা ছাড়া এটি সম্ভব হতো না।

আরও পড়ুন: আমান ছাড়া ‘১০ ডিসেম্বর’ বিএনপির অন্য কেউ দেখছেন না!

পরিচালক (সেলস) দারিউস রহমান বলেন, সেবা খাতে সায়মনের ঐতিহাসিক অবদানের বিবেচনায় এ তিনটি স্বীকৃতি (পুরস্কার) সায়মন পরিবারের জন্য বিশেষ সম্মানের বার্তাই বহন করে। ১৯৬৪ সালে কক্সবাজারের প্রথম বেসরকারি হোটেল হিসেবে যাত্রা শুরু করে সায়মন কক্সবাজারে পর্যটন শিল্পের নতুন দিগন্তের সূচনা করে। এর ধারবাহিকতায় সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পর্যটকদের সেরা গন্তব্যে পরিণত করেন সায়মনকে।


একাত্তর/এসি

বাংলাদেশ ফিনটেক ফোরামের উদ্যোগে চতুর্থ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে এ আয়োজন করা হয়। 
২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পুরস্কার পেয়েছে সায়মন বিচ রিসোর্ট। এনবিআরের এ তালিকায় রয়েছে আরও ১২৮টি প্রতিষ্ঠানের নাম।শনিবার (১০...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর