শুধু অকৃতকার্য বিষয়ে পরীক্ষা দাবি সাত কলেজের শিক্ষার্থীদের

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৫:২৪ পিএম

যে বিষয়ে অকৃতকার্য, শুধু সেই বিষয়ে পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়ার ব্যবস্থার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। 

এসময় তারা সিজিপি এর শর্ত শিথিল করে পরবর্তী বর্ষে মানোন্নয়ন দেয়া এবং তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দেয়াসহ বেশ কিছু দাবি জানিয়েছেন। 

রোববার দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। 

এদিকে সড়ক অবরোধের ফলে তীব্র যানজটে পড়েন এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকেই পায়ে হেঁটে রওনা দেন নিজ গন্তব্যে। 

তাদের দাবি, এক সাবজেক্টে অকৃতকার্যের কারণে ওই সেমিস্টারের সব সাবজেক্টের পরীক্ষা ব্যবস্থা বাতিল করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে নিয়ম আছে, তা সাত কলেজের জন্য বহাল রাখার মাধ্যমে বৈষম্য কমাতে হবে। 

রাজধানীর নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান। ছবি: একাত্তর

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ফল প্রকাশে দীর্ঘসূত্রতা তৈরি করেছে। এতে সাধারণ শিক্ষার্থীরা বিপাকে পড়েছেন। এর দায়ভার সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয় ও সাত কলেজ প্রশাসনকে নিতে হবে। কারণ, বিশ্ববিদ্যালয় জোর করে সাত কলেজের ওপর সিজিপিএ শর্ত চাপিয়ে দিয়েছে।

ইডেন মহিলা কলেজের অধ্যাপক সুফিয়া আক্তার বলেন, তাদের দাবি ছিল দুপুর দুটোর মধ্যে সাত কলেজের সমন্বয়ক ইডেন কলেজের অধ্যক্ষ এবং অন্য দায়িত্ব পাওয়া শিক্ষকরা দাবি না মানলে কঠোর কর্মসূচিতে যাবে। প্রয়োজনে আত্মহনন করারও হুমকি দেয় আন্দোলনকারীরা। তবে দুপুর দুইটার পরে ঘটনাস্থলে আসেন কয়েকজন শিক্ষক প্রতিনিধি। বলেন, তাদের সঙ্গে শিগগিরই আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এদিকে, শিক্ষার্থীদের সড়ক অবরোধে সাধারণ মানুষের ভোগান্তি হলেও থানার সীমানা জটিলতায় মন্তব্য করতে রাজি হয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

একাত্তর/এসি
নিজ জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে হত্যা করা মাসুদ কামাল তোফাজ্জলের দাফন সম্পন্ন হয়েছে। বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে বাবা, মা ও ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শা‌য়িত হয়েছেন তিনি।
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৪ ঘন্টা পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র মো. তানভীরের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।  বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে কুমারখালীর...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর