শিবপুরে গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

নরসিংদীর শিবপুরে এক গরু ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের পঞ্চগ্রাম ঈদগাহ মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইফুল ইসলাম (৫০) উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের সানখোলা গ্রামের হেলিম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় কৃষকরা পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে একটি গলাকাটা মরদেহ পরে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। পরে স্বজনরা এসে মরদেহটি সাইফুলের বলে শনাক্ত করে।  

নিহতের স্ত্রী শাহীদা বেগম জানান, গতকাল সন্ধ্যার দিকে বাজারে যান সাইফুল। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেননি। তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে ঈদগাহ মাঠে তার মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

তিনি আরও জানান, একমাস ধরে তিনি এলাকার তাজুলের সাথে গরুর ব্যবসা করতেন। তিনি আরেকজনের কাছ থেকে টাকা ধার করে এনে তাজুলের কাছে ব্যবসা করার জন্য টাকা দিয়েছেন। এখন পাওনাদাররা টাকা চাওয়ায় তিনি তাজুলের কাছে টাকা ফেরত চাইলেও তিনি টাকা দিচ্ছিলেন না। এ নিয়ে তার সাথে দ্বন্দ্ব চলছিলো। এর জেরেই তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  মাঠের একপাশে দেহ ও তার ১০০ গজ দূরে মাথা পড়ে ছিলো। মরদেহ উদ্ধারের খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ব্যবসায়িক লেনদেন নিয়ে পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর