রূপগঞ্জের ধর্ষণ মামলার পলাতক আসামি রাজশাহীতে গ্রেপ্তার

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ০৪:৩১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোরে রাজশাহীর বাঘা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি শামীম (১৯) রূপগঞ্জের আমলাবো এলাকার বাসিন্দা।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ৪ আগস্ট রাতে রাজধানীর মিরপুর থেকে এক কিশোরীকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তার প্রেমিক রিমন তাকে রূপগঞ্জের গোলাকান্দাইল লাক মিয়া চেয়ারম্যানের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে সে তার বন্ধু আসিব ও শামীম কিশোরীকে ধর্ষণ করেন। এরপর রাজধানীর খিলক্ষেত এলাকায় ওই কিশোরীকে ফেলে রেখে আসে তারা। এ ঘটনায় ধর্ষণের শিকার কিশোরী রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ রিমন ও আসিবকে গ্রেপ্তার করেন। শামীম পলাতক ছিলেন।

তিনি আরও জানান, পুলিশ রোববার ভোরে রাজশাহীর বাঘা থানা এলাকায় অভিযান চালিয়ে থেকে শামীমকে গ্রেপ্তার করেন। পরে পুলিশ তাকে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চায়।

একাত্তর/পিএজে/কেএসএইচ
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ...
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর