অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরে দুই বাসে আগুন

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১১:০০ এএম

বিএনপি-জামায়াতের ঢাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়া বাসগুলোর মধ্যে রয়েছে একটি পার্কিং করা এবং অন্যটি চলন্ত। তবে আলাদা দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে গাজীপুর জেলা শহরের বিলাসপুর বটতলা এলাকায় সড়কের পাশে পার্কিং করে রাখা নিরাপদ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রকিবুল হাসান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

অন্যদিকে মঙ্গলবার ভোরে ভোরে কালিয়াকৈর উপজেলার  সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি সফিপুর এলাকায় পৌঁছালে চলন্ত ওই গাড়িতে কয়েকজন যুবক দৌড়ে উঠে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।      

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভেতরের এবং সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

এদিকে ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অল্প কিছু দূরপাল্লার বাস চলাচল করছে। তবে আন্তঃজেলা বাস, হালকা যানবাহন চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে।  বিভিন্ন  শ্রেণি-পেশার মানুষ রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন। সড়ক মহাসড়কে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। 

এদিকে বিএনপির অবরোধের প্রথমদিন রোববার সন্ধ্যার পর রাজধানীতে অন্তত দুই বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাংলামোটর মোড়ে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী-মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। পল্লবীর সেতারা কনভেনশন সেন্টারে সামনে ওই বাসে আগুন দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

এর আগে বিকেলে মিরপুর এক নম্বর সেকশনের বাঙলা কলেজের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে, শনিবার সন্ধ্যা ৭টা থেকে রোববার সকাল ৬টা ৩০ মিনিট পর্যন্ত অবরোধের আগের রাতে ১২টি স্থান থেকে আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা শহরে সাতটি, নারায়ণগঞ্জ ও গাজীপুর দুটি, সিরাজগঞ্জে একটি, বরিশালের চরফ্যাশনে একটি, রংপুরের পীরগঞ্জে একটি ঘটনা ঘটে।

ঢাকাসহ সারাদেশে ৯টি বাসে আগুন, সিরাজগঞ্জের শাহজাদপুরের বাদলপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন এবং একটি জায়গায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন দেওয়া হয়েছে।

প্রথম দফায় বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধ চলাকালীন রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে ৩১টি যানে আগুন দেওয়া হয়। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান, পাঁচটি ট্রাক, একটি প্রাইভেটকার, তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, বাংলামোটর মোড়ে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা। 

বিপনী বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে। এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চন্দ্রা ,চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে বিভিন্ন সড়ক-মহাসড়কে টহলে রয়েছে র‌্যাব ও বিজিবি সদস্যরা।

একাত্তর/এসি
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই দেশের শাসনব্যবস্থা ও অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর