টাঙ্গাইলে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ ছিল। উদ্ধারকারী দলের তৎপরতায় দীর্ঘ আট ঘণ্টা পর দুপুর একটার পর থেকে ওই রুটে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।
টাঙ্গাইল রেল স্টেশনের মাস্টার অনিক সাংবাদিকদের বলেন, রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী টিম সাড়ে ১০টায় আসার পর দুপুর একটার পর থেকে চলাচল স্বাভাবিক হয়।
তিনি জানান, ট্রেনের বাকি অংশ অন্য একটি ইঞ্জিন দিয়ে ঢাকায় নেওয়া হবে। আর বিকল হওয়া বগিটি টাঙ্গাইল স্টেশনে রাখা হবে।
এর আগে ভোর চারটা ৫৭ মিনিটে রংপুর থেকে ছেড়ে আসা আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইলের সদর উপজেলার বেতর এলাকায় পৌঁছালে লাগেজবাহী একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাতটায় ঢাকা থেকে একটি কমিউটার ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনের যাত্রীদের নিয়ে যায়।
নোয়াখালীতে জামায়াতের সহকারী সেক্রেটারি আটক