নোয়াখালীতে জামায়াতের সহকারী সেক্রেটারি আটক

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০১:৪৯ পিএম

নোয়াখালীতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিনকে আটক করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চৌমুহনী বাজার থেকে তাকে আটক করা হয়।

নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম জানিয়েছেন, আটক জামায়াত নেতা বেগমগঞ্জ মডেল থানা পুলিশ হেফাজতে রয়েছেন।

এর আগে  সকাল আটটায় জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিলের প্রতিবাদে নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলা জামায়াতদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। এসময় বোরহান উদ্দিনের নেতৃত্বে নিবন্ধন বাতিলের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

সভায় বক্তরা বলেন, নিবন্ধন বাতিল করে জামায়াতের কাজ বন্ধ করা যাবে না। অবিলম্বে জামায়াতের নিবন্ধন বহাল রেখে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে পদত্যাগ করে কেয়ার টেকার সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। 

একাত্তর/এসি
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর