গাজীপুরে রডভর্তি চলন্ত ট্রাকে আগুন, চালক দগ্ধ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ০৩:১২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে রডভর্তি চলন্ত একটি ট্রাকে দুর্বৃত্তরা আগুন দিলে ট্রাকচালক দগ্ধ হয়েছেন। রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় রডভর্তি চলন্ত একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যে আগুন ওই ট্রাকে ছড়িয়ে পড়ে। অল্পের জন্য চালক ও সহযোগী প্রাণে বেঁচে গেলেও দগ্ধ হন চালক। পরে দগ্ধ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার চৌধুরী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে ট্রাকের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, কয়েকজন যুবক পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

 

একাত্তর/জো
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর