গাজীপুরে যাত্রীবেশে বাসে আগুন

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১৭ এএম

বিএনপি ও সমমনাদের ডাকা নবম দফার অবরোধের প্রথম দিন রাতে গাজীপুরে যাত্রীবেশে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত আটটার দিকে জেলার কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ইউসুফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

স্থানীয়রা জানায়, ওই বাসে যাত্রী বেশে কিছু দুর্বৃত্ত উঠেছিল। আগুন দিয়ে তার দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

চালকের বরাত দিয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আতাউর রহমান সাংবাদিকদের জানান, ঢাকা থেকে ইউসুফ পরিবহনের একটি বাস টাঙ্গাইল যাচ্ছিলো। বাসটি চন্দ্রা এলাকায় পৌঁছলে এক নারীসহ ১০-১২ জন অল্প বয়সের যাত্রী বাসে উঠে।

চন্দ্রা থেকে যাত্রী নিয়ে বাসটি চন্দ্রা ফ্লাইওভার এলাকা পার হওয়ার আগেই বাসে থাকা নারী আগুন আগুন বলে চিৎকার করে। পরে বাসে আগুন দেখে তাৎক্ষণিকভাবে বাসে থাকা সব যাত্রী চালক নেমে যায় এবং আগুনে সম্পূর্ণ বাস পুড়ে যায়। 

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত ১১টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার দুপুর তিনটার দিকে রাজধানীর গুলিস্তানে আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ। এই অবরোধ চলবে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত।

একাত্তর/এসি
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর