স্ত্রীকে মাটিচাপা দেয়ার ১১ দিন পর স্বামীর আত্মসমর্পণ 

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:২৮ পিএম

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে মাটিচাপা দেয়ার ১১ দিন পর গাজীপুরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এক ব্যক্তি। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাতে আত্মসমর্পণের পর বেলায়েত হোসেন নামে ওই ব্যক্তিকে পুলিশ আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের হাড়িনাল এলাকায় দেয়ালে ঘেরা একটি বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন বেলায়েত হোসেন। গত ২৪ নভেম্বর তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে বেলায়েত।

‘হত্যার পর বাড়ির উঠানে মাটি খুঁড়ে বেলায়েত তার স্ত্রীর মরদেহ চাপা দেয়।’

এরপর থেকেই হত্যার বিষয়টি নিয়ে সে অনুশোচনায় ভুগতে থাকে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় স্ত্রী রেশমা (৩০) কে হত্যার ঘটনা জানিয়ে আত্মসমর্পণ করে বেলায়েত।

সদর থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, বেলায়েত হোসেন থানায় আত্মসমর্পণ করে তার স্ত্রীকে হত্যার বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে।

‘পরে মাটির নীচ থেকে মরদেহ উদ্ধার করে পাঠানো হয়। এ বিষয়ে মামলা দায়ের ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নিহত রেশমার (৩০) বাড়ি নাটোর। তার বাবার না আব্দুর রশিদ। আত্মসমর্পণ করা বেলায়েত হোসেন গাজীপুর শহরে সবজি বিক্রি করতেন। তার বাড়ি গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া পাকুরিয়া গ্রামে। 

আরবি 
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর