টমেটো কেনা নিয়ে মারামারি, ছুরিকাহত তরুণের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম

মাদারীপুরে টমেটো কেনা নিয়ে বিবাদমান দুই গ্রুপের মারামারিতে ছুরিকাহত এক তরুণ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছে।

শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে ১৪ জানুয়ারি বিকেলে শিবচরের কাদিরপুরে ওকোলদ্দিন মুন্সী কান্দি গ্রামের বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন অন্তত আট জন। তাদের মধ্যে ঢাকায় পাঠানো হয় পাঁচ জনকে।

নিহত তরুণের নাম শাকিল মাতুব্বর (১৭)। সে জেলার শিবচর উপজেলার কাদিরপুরের ওকোলদ্দিন মুন্সী কান্দি গ্রামের বাচ্চু মুন্সীর ছেলে।

শিবচর থানার অফিসার ইনচার্জ সুব্রত গোলদার জানান, টমেটো কেনার সময় ফারুক মুন্সীর সঙ্গে প্রতিপক্ষ বাসার মৃধার কথাকাটি হয় হয়। ওই ঘটনার জেরে স্থানীয় দুটি গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময়  শাকিলসহ দুই পক্ষের আট জন গুরুতর আহত হয়। 

আহতদের প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাঁচ জনকে ঢাকায় পাঠানো হয়।

তিনি আরও জানান, দুই পক্ষে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর