মানিকগঞ্জে নিপা ভাইরাসে আরও একজনের মৃত্যু

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১১:১১ এএম

নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মানিকগঞ্জে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় দুইজনের মৃত্যু হলো ভাইরাসে।

গত ১৬ জানুয়ারি বাবুল মিয়ার মৃত্যুর পর শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত লুৎফর রহমানের। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

নিহত বাবুল মিয়া (৩৮) ও লুৎফর রহমান (২৭) মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের বাসিন্দা।

বাবুল মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মোয়াজ্জেম আলী খান চৌধুরী। লুৎফর রহমানের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন পুটাইল ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাবুল মিয়া গত ১৬ জানুয়ারি মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে ১৭ জানুয়ারি পর্যন্ত তিনি চিকিৎসাধীন ছিলেন। পরে নিপা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এমন লক্ষণ দেখা দেওয়ায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) থেকে টিম আসে এবং তার স্বাস্থ্য পরীক্ষা করে। ১৮ জানুয়ারি ঢাকার পপুলার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় বাবুল মিয়াকে। পরে চিকিৎসাধীন অবস্থার শনিবার রাতে তার মৃত্যু হয়।

নিহত বাবুল মিয়া

বাবুল মিয়া সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মান্তা এলাকার সাবেক ইউপি সদস্য মাইনুদ্দিনের ছেলে।

নিহত লুৎফর রহমান একই ইউনিয়নের ঘোস্তা জাহাঙ্গীর নগর এলাকার নাজিমুদ্দিনের ছেলে। তিনি গত ১৬ জানুয়ারি খেজুরের কাঁচা রস খাওয়ার পর তার মাথাব্যথা ও জ্বর শুরু হয়। প্রথমে ঘোস্তা বাজারের স্থানীয় ডাক্তারের কাছ থেকে ওষুধ নেন লুৎফর। কিন্তু তাতে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মানিকগঞ্জ জেলার সিভিল সার্জন চিকিৎসক মোয়াজ্জেম আলী খান চৌধুরী জানান, খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে বাবুল মিয়া নামের এক ব্যক্তি ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তবে লুৎফরের মৃত্যুর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই।

একাত্তর/আরএ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর