মোটরসাইকেল থেকে পড়ে কলেজছাত্রী নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২১ পিএম

ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজের এক শিক্ষার্থী দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কামারগাঁ আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা আক্তার পদ্মা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থী এবং দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ঢালারপাড় এলাকার সেকেন্দার খালাসীর মেয়ে। তিনি পদ্মা কলেজের একজন সক্রিয় রোভার মেট। স্বর্ণা একসময় আব্দুর রাজ্জাক হাসপাতালে কর্মরত ছিলেন।

স্থানীয় প্রতক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯ টার দিকে একটি সুজুকি নীল রংয়ের জিক্সার মোটরসাইকেলে স্বর্ণা ও একটি ছেলে দ্রুতগতিতে আসার সময় কামারগাঁ আইডিয়াল স্কুলের সামনের ছোট পাঁচটি গতিরোধক অতিক্রম করার কালে স্বর্ণা পড়ে যায়। এসময় পিছনে থাকা ইট বহনকারী একটি মাহিন্দ্র স্বর্ণার মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে স্বর্ণার মাথা থেঁতলে যায়। বাইকে থাকা চালকও দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পদ্মা সরকারি কলেজের উপাধ্যক্ষ জালাল হোসেন বলেন, এ ঘটনায় কলেজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। কলেজে দোয়া ও শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং পদ্মা সরকারি কলেজ তাদের পিঠা উৎসব স্থগিত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তাইয়বী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরিবারের সদস্যদের পক্ষ থেকে একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর