খুলনায় ট্রাক চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

খুলনার ডুমুরিয়ায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক চাপায় ইজিবাইকের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

শনিবার বিকেল চারটার দিকে উপজেলার খর্ণিয়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহত ও আহতরা সবাই ইজিবাইকের যাত্রী। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন আঙ্গারদাহ গ্রামের হান্নান মোড়লের ছেলে সাব্বির মোড়ল, জিয়েলতলা গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস, বিল পাবলা গ্রামের অনি বিশ্বাসের স্ত্রী নিপা ঢালী। নিহত এক তরুণীর পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাতক্ষীরা অভিমুখী একটি ট্রাকের সঙ্গে খুলনা মুখী একটি ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান দুইজন। আর হাসপাতালে নেওয়ার পর আরো দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় পড়া ট্রাক জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনার পর প্রায় ঘন্টাখানেক খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও এবং ফায়ার সার্ভিসের যান চলাচল স্বাভাবিক করে। 

আরবি
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর