গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৭ পিএম

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার সকালে ও দুপুরে এ দুটো দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টঙ্গীর ভরান এলাকার আব্দুল ওয়াহাবের স্ত্রী ফরিদা ইয়াসমিন (৬৫) ও টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ঠান্ডু মিয়ার ছেলে স্বাধীন (৩০)।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সফিপুরে দুই অটো রিকশার সংঘর্ষে এক অটোর চালক নিহত হন এবং আহত হন তিন জন।

অপরদিকে দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর গাজীপুরা এলাকায় বাস চাপায় পথচারী এক নারী নিহত হন। পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস ফরিদা ইয়াসমিন নামের ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটি জব্দ করেছে পুলিশ। এছাড়া বাসের চালকের সহকারী লোকমানকে (৪৫) আটক করা হয়েছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, দুটি বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষে চালক স্বাধীন ঘটনাস্থলে নিহত হন। এসময় অটোরিকশার অপর চালক জুবায়েল ও দুই যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

একাত্তর/আরএ
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর