ভুট্টা ক্ষেতের আড়ালে আফিম চাষ, কৃষক আটক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩১ পিএম

মানিকগঞ্জে ভুট্টা ক্ষেতের মধ্যে লুকিয়ে এক কৃষক আফিমের চাষ করছিলেন। গোপনে খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ওই কৃষককে আটক ও আফিম গাছগুলো নষ্ট করে দিয়েছে।

রোববার দুপুরে জেলার শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পুরান পয়লা এলাকা থেকে ওই কৃষককে আটক করা হয়। এসময় আফিমগুলো নষ্ট করে দেওয়া হয়।

আটক কৃষকের নাম নূরুল ইসলাম (৪৫)। তিনি ওই এলাকার বাসিন্দা। 

জেলা ডিবি পুলিশের এসআই রিপন নাগ বলেন, শনিবার রাতে ওই ফসলের মাঠে অভিযান পরিচালনা করে আফিম চাষের সত্যতা পাওয়া যায়। পরে রোববার সকালে কৃষক নূরুল ইসলামকে আটক করা হয়। এরপর খেত থেকে আফিম গাছগুলো নষ্ট করা হয়েছে।

তিনি জানান, অভিযানে প্রায় ৩০ হাজার আফিমের গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে অনেক গাছে ফুল ও ফল ধরেছিল। কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি মামলার প্রস্তুতি চলছে।

উদ্ধার করা আফিমের গাছগুলো পরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।

একাত্তর/এসি
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
মানিকগঞ্জের সিংগাইরে নবম শ্রেণির ছাত্র সোহান মিয়াকে গলা কেটে হত্যার মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে উভয়কে আলাদা দুটি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর