শ্বশুরের পাঠানো হেলিকপ্টারে এলেন বর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৮ পিএম

বিয়েতে মেয়ের বরকে আনতে হেলিকপ্টার পাঠালেন হবু শ্বশুর। মেয়েও শ্বশুর বাড়ি গেলো হেলিকপ্টারে চড়ে। বর-কনের ইচ্ছাতে নয়, কনের বাবার ইচ্ছাতে এমন বিয়ের আয়োজন হয়েছে মাদারীপুরের প্রত্যন্ত অঞ্চলে।

ইতালি প্রবাসী কনে আর জাপান প্রবাসী বরের এই বিয়েকে ঘিরে ছিলো উৎসবমুখর পরিবেশ।

সম্প্রতি মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সানকিরচর গ্রামে বিয়ে করতে আসা বরকে নিয়ে যখন হেলিকপ্টারটি মাঠে নামে তখন সেটি দেখতে শত শত মানুষের ভিড়। হেলিকপ্টার থেকে নেমে আসেন বর নুরুজ্জামান মুন্সি।

অবশ্য নুরুজ্জামান মুন্সি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসেন হবু শ্বশুরের ইচ্ছায়। ইতালি প্রবাসী হবু শ্বশুর নাজিমউদ্দিন নাদিম বেপারীর ইচ্ছা ছিলো মেয়ের বিয়েতে বর আসবে হেলিকপ্টারে চড়ে। আর হেলিকপ্টারে চড়েই শ্বশুরবাড়ি যাবে কনে।

নাজিমউদ্দিন নাদিম বেপারী জানান, দীর্ঘদিন ধরেই তার স্বপ্ন ছিলো- মেয়েকে হেলিকপ্টারে পাঠাবেন শ্বশুরবাড়ি।

বরের বাড়িও একই ইউনিয়নের বাঁশকান্দি গ্রামে। সেখান থেকে বরের আসা আর পরে বধূকে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ভাড়া করেন নাজিমউদ্দিন নাদিম বেপারী। বিয়ের এমন আয়োজনে খুশি এলাকার মানুষ।

বর সাবেক ছাত্রলীগ নেতা নুরুজ্জামান মুন্সি চার বছর ধরে জাপানে থাকেন। তিনিও খুশি হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসার আয়োজনে।

গত শুক্রবার জাঁকজমকপূর্ণ এই বিয়ের আয়োজনে কনের বাড়িতে আমন্ত্রিত ছিলেন প্রায় পাঁচ হাজার অতিথি।

 

একাত্তর/আরএ
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর