বাবাকে পিটিয়ে হত্যা, মেয়ের মামলায় মায়ের যাবজ্জীবন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪১ পিএম

রাজাবাড়ীতে স্বামীকে পিটিয়ে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভীন এ রায় দেন। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। 

দণ্ডিত নারীর নাম শাহিদা বেগম। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার বংকুর গ্রামের আশরাফ সানার স্ত্রী।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. উজির আলী শেখ জানান, পারিবারিক কলহের জেরে ২০১২ সালের চার ডিসেম্বর স্বামী আশরাফকে পিটিয়ে হত্যা করেন শাহিদা।  এ ঘটনায় নিহতের মেয়ে আফরোজা বেগম বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

আদালত শুনানি শেষে ১২ বছর পর এই হত্যা মামলার রায় দিলেন। রায়ে বিচার বাদি সন্তুষ্টি প্রকাশ করেছেন বলেও জানান অ্যাড. উজির। 

একাত্তর/এসি
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর