বেতনবৃদ্ধির দাবিতে টেক্সটাইল শ্রমিকদের মহাসড়ক অবরোধ

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১২:৩৯ পিএম

গাজীপুরে বেতনবৃদ্ধির দাবিতে এএ ইয়ার্ন মিলস, ডাচ-বাংলা স্পিনিং মিলসসহ বিভিন্ন টেক্সটাইল কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার সকালে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় কয়েক দফায় মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকলে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ এবং শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে সড়ক থেকে সরে যেতে বললে তারা বিক্ষোভ করতে থাকে। 

এসময় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কে ১০-১৫টি গাড়ি ভাঙচুর করে। এসময় ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিল্প পুলিশ। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা ছাত্র ভঙ্গ হয়ে যায়।

বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, বর্তমান বাজারে ছয় হাজার টাকা দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে চলা কষ্ট হয়ে যাচ্ছে। গার্মেন্টস মালিকেরা তাদের শ্রমিকদের জন্য বেতন বাড়ালেও স্পিনিং কারখানার মালিকেরা আমাদের বেতন বাড়ায়নি। বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসলেও তারা মানছে না। বাধ্য হয়ে আমরা সড়কে অবস্থান নিয়েছি।

তবে কারখানা কর্তৃপক্ষ জানায়, টেক্সটাইল কারখানায় বেতন বৃদ্ধির গেজেট হলেই শ্রমিকদের বেতন বৃদ্ধি করবেন তারা।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে বললে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ কাঁদানে গ্যাস, পাঁচ রাউন্ড সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট মেরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তারা মহাসড়ক থেকে সরে যায়।

 

একাত্তর/জো
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর