রাজবাড়ীতে ট্রাকের চাপায় কৃষকের মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৩:৩৮ পিএম

রাজবাড়ী জেলার কালুখালীতে একটি ভ্যানকে বেপরোয়া গতির একটি ট্রাক চাপা দিলে এক কৃষকের মৃত্যু ও এক ভ্যানচালক আহত হয়েছে। রোববার সকাল পৌনে সাতটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক হযরত আলী মন্ডল (৪৫) পাংশা উপজেলার কাজিয়াল গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে। আহত ভ্যানচালক বাপ্পি (১৮) উপজেলার স্বর্ণগাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, সকালে পাংশা থেকে পেয়াজ বিক্রির উদ্দেশ্যে একটি ভ্যানে রাজবাড়ী যাচ্ছিলেন কৃষক হযরত। এসময় পেয়াজ বোঝাই ভ্যানটি আমবাড়িয়া এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে হযরত ও বাপ্পি গুরুতর আহন হন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হযরতকে মৃত ঘোষণা করেন এবং ভ্যানচালক বাপ্পিকে গুরুতর অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) একেএম হাসানুজ্জামান জানান, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আইনি প্রক্রিয়া চলমান আছে।

 

একাত্তর/জো
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর