ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:২৯ এএম

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল জেলা পুলিশ। গাড়ির চাপ বেশি থাকলে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত যানবাহন চলবে একমুখী।

শুধু উত্তরাঞ্চলগামী যানবাহনের জন্যই সড়কের এ অংশটি বরাদ্দ থাকবে। আর ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পার হয়ে গোলচত্বর দিয়ে ভূঞাপুর হয়ে এলেঙ্গা প্রবেশ করবে।

ঢাকা থেকে যানবাহনগুলো চারলেন সড়কের সুবিধায় আসতে পারে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত। কিন্তু এরপর থেকে সেতু পর্যন্ত চলতে হয় দুই লেনে। আর এতেই যানজটের কবলে পড়তে হয় যানবাহনগুলোকে।

তবে এবার এলেঙ্গা থেকে সেতুর টোল প্লাজার কাছে গোল চত্বর পর্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার সড়ক একমুখী করার পরিকল্পনা করেছে জেলা পুলিশ।

টাঙ্গাইলের পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার জানান, এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনের সড়কে শুধু ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহনই চলবে। আর উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন সেতু পার হয়ে গোলচত্বর থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা পর্যন্ত আসবে। এতে যানজট কমবে বলে জানান তিনি।

এদিকে, যাত্রীরা যানজটে আটকা পড়লে দুর্ভোগ কমাতে মহাসড়কের পাশে পেট্রোল পাম্প, হোটেল রেস্তোরাঁগুলোতে যেন শৌচাগার ব্যবহার করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ভূঞাপুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানালেন, এবার যানজটে যাত্রীদের তেমন ভোগান্তিতে পড়তে হবে না বলে আশা করা যাচ্ছে। যানজটে পড়লেও যাত্রীদের ভোগান্তি কমাতে তাদের পক্ষ থেকেও নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন তিনি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ২৬ জেলার মানুষ চলাচল করে। আর স্বাভাবিক সময় ১৯ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করলেও যে কোন উৎসবে চাপ বাড়ে দ্বিগুণ।

 

একাত্তর/জো
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর