সাভার-আশুলিয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০১:৫৫ পিএম

ঈদকে সামনে রেখে কর্মস্থল ছাড়তে শুরু করেছে শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ার মানুষজন। তবে বাস ভাড়া প্রায় দ্বিগুণ বেড়েছে বলে অভিযোগ তাদের। এদিকে সোমবার থেকে শুরু হচ্ছে বেশির ভাগ শিল্প কারখানায় ছুটি। এসময় যাত্রীর চাপ বাড়ার পাশাপাশি বাড়তি ভাড়া নেয়ারও আশঙ্কা করছেন যাত্রীরা। পুলিশ বলছে, এমন অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

রোববার সাভারের ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঘরে ফেরা মানুষের তেমন চাপ দেখা যায়নি। কিন্তু বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে বিভিন্ন কাউন্টারে।

বাস-ট্রাক মালিক পক্ষ থেকে যে ভাড়া ঠিক করা হয়েছে, তা শুধুই লোক দেখানো বলছেন যাত্রীরা। জনপ্রতি ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তাদের।

এদিকে বেশির ভাগ পোশাক কারখানার শ্রমিক সোমবার থেকে ছুটিতে যাচ্ছেন। যাত্রী চাপ বাড়ার সুযোগে ভাড়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।

বাস চালকরা বলছেন, ফেরার পথে বাস খালি থাকায় লোকসান গুনতে হয় তাদের। তাই কিছুটা বাড়তি টাকা নেয়া হচ্ছে।

তবে পরিবহনের কাউন্টার ইনচার্জদের দাবি, কাউন্টারে অতিরিক্ত দাম রাখার কোনো সুযোগ নেই।

সাভার হাইওয়ে থানার এসআই বাবুল আক্তার জানান, বাড়তি ভাড়া আদায়ের ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি তারা।

এদিকে হাইওয়ে পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলছেন, ভাড়া বেশি নিলে ব্যবস্থা নেয়ার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া রয়েছে। বাড়তি ভাড়া নেয়ার সুযোগ নেই।

বাড়তি ভাড়া নিয়ে বরাবরের মতো যাত্রীদের অভিযোগ থাকলেও পথে যানজটের ভোগান্তি কম হবে-এমনটাই প্রত্যাশা করছেন ঘরমুখো মানুষ।

 

একাত্তর/আরএ
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর