প্রচণ্ড যাত্রীচাপে সাভার-নবীনগরে হিমশিম অবস্থা 

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১০:১৪ এএম

তৈরি পোশাক কারখানা ছুটি হতেই প্রচণ্ড যাত্রীচাপে হিমশিম অবস্থা সাভার, নবীনগর ও চন্দ্রা এলাকায়। তবে আগের দিনের সাভার-নবীনগর মহাসড়কের তীব্র জট কমে এসে অনেকটাই।

মঙ্গলবার সকাল থেকেই হাজার হাজার মানুষ ঘরে ফেরার উদ্দেশ্যে রওনা হন। মূলত সোমবার বিকেলে পোশাক কারখানাগুলো চুটি হতেই যাত্রীচাপ বেড়ে যায়।

সকালে গাড়ির সংখ্যা কম থাকায় বহু যাত্রীকে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতিও পাল্টাতে শুরু করে। বাড়তে থাকে গাড়ীর সংখ্যা।

যাত্রীবাহী বাসের পাশাপাশি খোলা ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহনে ঘরে ফিরছে মানুষ। তারপরও পরিবারের সদস্যদের নিয়ে সড়কে অপেক্ষায় বহু মানুষ।

এবার যাত্রীচাপ থাকলেও, যানবাহনের সংখ্যা পর্যাপ্ত থাকার কারণে গত বছরগুলোর তুলনায় এবার ভোগান্তি কমেছে বলে যাত্রীরা জানিয়েছেন।

আর নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত সড়কে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য। সড়কপথে করা হচ্ছে মনিটরিং। বেশি ভাড়া আদায় করা হলে নেওয়া হচ্ছে ব্যবস্থা।

নবীনগরে দায়িত্ব পালন করা এক পুলিশ কর্মকর্তা বলেন, পোশাক কারখানা চুটি হওয়ায় যাত্রীচাপ বেড়েছে। এই চাপ থাকবে মঙ্গলবার দুপুর পর্যন্ত।

তবে চাপ থাকার পরেও যাত্রীরা গন্তব্যে যেতে গাড়ি পাচ্ছে জানিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, গাড়ির অতিরিক্ত ভাড়া বন্ধ হয়েছে। এ জন্য যাত্রীরা খুশি।

এদিকে সোমবার সন্ধ্যায় রাজধানী থেকে বের হয়ে সাভারের নবীনগর-চন্দ্রা যেতে সময় লেগেছে চার থেকে পাঁচ ঘণ্টা।

মূলত দুপুরের পর থেকেই সড়কে বাড়তে শুরু করে গাড়ির চাপ। এরমাঝে রাজধানী থেকে বের হওয়ার মুখে আমিনবাজার থেকে সাভারের নবীনগর পর্যন্ত সড়কের পাশে যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী নেয়া হয়।

এছাড়াও মহাসড়কে চলাচল শুরু করে তিন চাকার গাড়ি। ফলে যানবাহনের গতি ধীর হয়ে যায়, এতে বাড়তে থাকে যানজট।

সন্ধ্যার পর আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত পাড়ি দিতেই সময় লেগেছে তিন থেকে চার ঘণ্টা। অন্যদিকে নবীনগর থেকে চন্দ্রা সড়কেও দেখা দেয় একই অবস্থা।

আরবি
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর