উপজেলা নির্বাচনে দোহারে ১০ প্রার্থীর মনোনয়ন জমা

আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৮:০২ পিএম

প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দোহারে ১০ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসার তাসিনুর রহমানের কাছে তারা মনোনয়ন জমা দেন।

তাদের মধ্যে চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, শিল্পপতি ইঞ্জিনিয়ার মেহবুব কবির, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুকুজ্জামান ফারুক।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা জমা দেন ছাত্রলীগের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, বর্তমান ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, ওহাব দোহারী ও দোহার উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শেখ সালাহউদ্দিন।

এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথি, দোহার উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মিতু চৌধুরী, আওয়ামী লীগ নেত্রী আসমা আক্তার।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে এবারই প্রথম শুধু অনলাইনে মনোনয়নপত্র জমা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আর জামানতের টাকাও প্রার্থীরা জমা দিয়েছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী প্রথম ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আর ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে আট মে।

প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।

একাত্তর/এসি
ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
ঢাকার দোহার উপজেলার পদ্মা সরকারি কলেজের এক শিক্ষার্থী দ্রুতগতির একটি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে কামারগাঁ আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকার দোহারে একই পরিবারের পাঁচজনকে বাড়িতে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় মূল পরিকল্পনাকারী ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।
ঢাকার দোহারে রাতের আঁধারে একটি বসতঘরে বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর