রাতের আঁধারে বসতঘরে তালা দিয়ে আগুন, অগ্নিদগ্ধ পাঁচ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:২৮ পিএম

ঢাকার দোহারে রাতের আঁধারে একটি বসতঘরে বাইরে থেকে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে উপজেলার মুকসুদপুর ইউনিয়নের ধীৎপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ পাঁচজন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধরা হলেন শেখ জুলহাস (৪৮), তার স্ত্রী ফাহিমা বেগম (৩৮), ছেলে জুনায়েদ (১০), মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৪) ও ভাতিজী তাবাসসুম (১০)। তাদের সবাইকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

জুলহাস দীর্ঘদিন বিদেশে ছিলেন। বিদেশ থেকে ফেরার পর তিনি এলাকায় বিভিন্ন ধরনের ব্যবসায় টাকা খাঁটিয়ে উপার্জন করেন বলে জানান আত্মীয় ও প্রতিবেশীরা।

স্থানীয়রা জানায়, ভোররাত তিনটার দিকে জুলহাস তার ঘরে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। এসময় তার ডাক-চিৎকারে আশেপাশের মানুষ ছুটে এসে ঘরের বাইরে থেকে তালা দেখে দেয়াল ভেঙ্গে তাদের উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দোহার ফায়ার সার্ভিস। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা নগদ টাকা ও আসবাবপত্রসহ সবকিছু।

দগ্ধ জুলহাসের ভাই শেখ আনোয়ার জানান, আগুন থেকে বাঁচতে সংলগ্ন বাথরুমে ঝরনা ছেড়ে ভিজেও দগ্ধ হওয়া থেকে রক্ষা পায়নি পরিবারটি। তাদের হত্যার উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ আত্মীয় ও প্রতিবেশীদের।

তিনি আরও জানান, এ ঘটনার ৩-৪ দিন আগে একই বাড়িতে তার চাচাতো ভাইয়ের ঘরেও বাইরে থেকে তালা দেয়া হয়েছিল। সে ঘটনায় থানায় জিডি করা হয়েছে ওই পরিবারের পক্ষ থেকে। আজ ভাই জুলহাসের বাড়িতে তালা বন্ধ করে আগুন দেয়া হয়েছে। দুইটি ঘটনাই একই লোকদের কাজ বলে অভিযোগ তার।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, পাঁচ জনের মধ্যে দুইজন দগ্ধ হয়েছেন, বাকিরা ধোঁয়ায় অসুস্থ হয়েছিল। দগ্ধদের মধ্যে শেখ জুলহাসের ৩ শতাংশ ও তার স্ত্রী ফাহিমার শরীরের ৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। শুধুমাত্র জুলহাসকে অবজারভেশনে রাখা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত হিসেবে পাঁচটি ড্রাম ও ১২ ভোল্টের দুইটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে। ড্রামগুলোতে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ এনে আগুন দেয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, এ ঘটনায় অগ্নিদগ্ধদের পরিবার দোহার থানায় একটি অভিযোগ করেছেন এবং মামলা প্রক্রিয়াধীন। পারিবারিক বিরোধ বা পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

 

একাত্তর/জো
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিল তিল করে গড়ে তুলেছিলেন ছোট্ট এক সুখের সংসার। কিন্তু এক ভয়াবহ আগুন সেই সুখের সংসারকে ছাই করে দিয়েছে। এক সপ্তাহে একে একে নিঃশেষ হয়ে গেছে পুরো পরিবার।
ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দোহারে ১০ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা রিটার্নিং অফিসার তাসিনুর রহমানের কাছে তারা মনোনয়ন জমা দেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর