গোপালগঞ্জে বাড়ির সামনে বাবা-ছেলের ওপর বোমা হামলা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:৩৯ এএম

গোপালগঞ্জে বাড়ির সামনে বোমা হামলায় বাবা ও ছেলে আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথম জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে জেলা শহরের ঘোষেরচর উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- গোপালগঞ্জ শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৈশ প্রহরী মাসুদ শেখ ও তার শিশু সন্তান আব্দুল্লাহ। 

স্থানীয়রা জানান, রাতে মাসুদ সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। বাড়ি পৌঁছানোর আগে থেকে ওত পেতে থাকা পাঁচ থেকে ছয় জনের একদল সন্ত্রাসী মাসুদকে লক্ষ্য করে বোমা ছোড়ে। বিস্ফোরণে তার আহত হলে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের ঢাকায় রেফার্ড করেন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান জানান, এ ঘটনায় এখনও থানায় অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
কারাগার এবং রিমান্ডে চরম শারীরিক নির্যাতন এবং উন্নত চিকিৎসায় অবহেলার মাধ্যমে পঙ্গু করে দেয়ার অভিযোগ এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর।...
লংমার্চ ও সরকার পতনের হুমকি দিয়ে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করা যাবে না মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বেহেশত নাকি আল্লাহর দেওয়া, অথচ কারও কাছে বেহেশতের টিকিট আছে, আর কারও কাছে নেই—এমন প্রচার করা হচ্ছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর