মুকসুদপুরে মাংস বিক্রি নিয়ে ফেসবুকে বিভ্রান্তি, বৈঠকে সমাধান

আপডেট : ২৬ মে ২০২৬, ০৭:৫৪ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুরে এক মাংস বিক্রেতাকে গরুর মাংস বিক্রি না করে শুধু শুকরের মাংস বিক্রির নির্দেশ দেওয়ার অভিযোগ ঘিরে সৃষ্ট তোলপাড়ের অবসান হয়েছে। প্রশাসন ও পুলিশের উদ্যোগে আয়োজিত এক সমঝোতা বৈঠকে বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে সমাধান করা হয়েছে।

এর আগে, সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শকের বিরুদ্ধে এমন মৌখিক নির্দেশ দেওয়ার দাবি করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন আলমগীর মোল্লা নামের এক মাংস বিক্রেতা। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় বা জারের দক্ষিণ জলিরপাড় বাসস্ট্যান্ড জামে মসজিদের সীমানার পাশে দীর্ঘ দুই বছর ধরে গরু জবাই ও মাংস বিক্রি করে আসছিলেন আলমগীর মোল্লা। তবে এর আগে সেখানে শুকুরের মাংস বিক্রি হতো, গরুর মাংস নয়। তার দাবি, গত ১৫ মে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আওরঙ্গ জেব তাকে ওই স্থানে গরুর মাংস বিক্রি করতে নিষেধ করেন এবং সেখানে শুধু শুকরের মাংস বিক্রি হবে বলে জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ও বিভ্রান্তি ছড়ালে মঙ্গলবার (২৬ মে) বাজার এলাকায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ-এর উপস্থিতিতে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় বাজার কমিটির সদস্যরা, মসজিদের ইমাম, অভিযোগকারী মাংস বিক্রেতা আলমগীর মোল্লাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, একটি ভুল বোঝাবুঝি থেকে বিষয়টি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছিলো। পুলিশ সুপারের উপস্থিতিতে বিষয়টির সমাধান হয়েছে। কে গরু জবাই করবে আর কে শুকর জবাই করবে—এটা দেখার দায়িত্ব পুলিশের নয়। আমাদের কোনো কর্মকর্তা এ ধরনের সিদ্ধান্ত দেননি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় আমরা সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বসেছিলাম। সেখানে অভিযোগকারী নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। এখানে পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই নিজ নিজ কাজ করবেন। যিনি গরুর মাংস বিক্রি করতেন তিনি বিক্রি করবেন, যিনি শুকরের মাংস বিক্রি করতেন তিনিও বিক্রি করবেন। এতে কোনো সমস্যা নেই। সবাইকে সহনশীল থেকে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত না করে চলতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে অভয় পেয়ে অভিযোগকারী মাংস বিক্রেতা আলমগীর মোল্লা জানান, সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। তিনি বলেন, বুধবার (২৭ মে) থেকে আমি আবার ওই স্থানে গরুর মাংস বিক্রি শুরু করবো। প্রশাসন আমাকে আশ্বস্ত করেছে, কোনো বাধা এলে তারা সহযোগিতা করবে।

একাত্তর/এসি
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর