অস্ত্র দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার চার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০৫:০৩ পিএম

রাজবাড়ীতে অস্ত্র দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে জেলা গোয়েন্দা পুলিশের হাতে সোর্সসহ চার জন গ্রেপ্তার হয়েছে।

রোববার সকালে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং দেশীয় একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার বড় চরবেনীনগর গ্রামের মিরাজ শেখ (২৭), দয়ালনগর গ্রামের মো. শাকিল শেখ (২৮), রেল কলোনী ভবানীপুরের রানা মোল্লা (২৯) ও বড় চরবেনীনগর গ্রামের মো. রনি বিশ্বাস (১৭)।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, পূর্ব শক্রতার জেরে সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মো. আক্তার হোসেনের গোয়ালঘরের পাশে একটি লেবু গাছের নিচে পাতা দিয়ে অস্ত্রটি ঢেকে রেখে পুলিশে খবর দেয় অভিযুক্তরা। পরে পুলিশ তাদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, পূর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের একজনকে ফাঁসাতে তারা এ কাজ করেছেন।

মনিরুজ্জামান খান আরও জানান, এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. হাসানুর রহমান বাদী হয়ে পাঁচ জনকে আসামি করে মামলা করেছেন।

একাত্তর/আরএ
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর