মুন্সীগঞ্জে পুকুরে মিললো ভাই-বোনের মরদেহ

আপডেট : ০৪ মে ২০২৪, ০১:১০ এএম

মুন্সীগঞ্জে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা সদরের মহাকালি ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ি এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ওই এলাকার দিনমজুর নূরে আলমের সন্তান মরিয়ম আক্তার (৮) ও আল আমিন (৬)। তারা স্থানীয় আল জামিয়াতুল মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো।

স্বজনরা জানায়, বিকালে তারা বাড়ির পাশে খেলতে বের হয়। পরে সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় খোঁজ শুরু করা হয়। পরে কোথাও খুঁজে না পেয়ে ওই পুকুরে সন্ধানের চেষ্টা করে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

একাত্তর/এসি
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর