পদ্মায় ধরা পড়লো সাত কেজির দুষ্প্রাপ্য ঢাঁই মাছ

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৩:০২ পিএম

পদ্মার ঘোলা জলে প্রচুর মাছ ধরা পড়ছে জেলেদের জালে। এবার ধরা পড়লো সাত কেজি ১০০ গ্রাম ওজনের একটি বড় ঢাঁই মাছ। সোমবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকায় মাছটি ধরা পড়ে।

ঢাঁই (শিলং) মাছ দেখতে পাঙাশের মতোই প্রায়। রুপালি রঙের আঁশবিহীন মাছটির ওজন এক-দুই কেজি হয়। বর্ষা মৌসুমে জালে মাঝেমধ্যে দু-একটি ঢাঁই মাছ ধরা পড়ে। 

স্থানীয় জেলে হজরত মণ্ডলের জালে মাছটি ধরা পড়ে। দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় আট কিলোমিটার উজানে মজলিশপুর এলাকায় মাছটি পাওয়া যায়।

স্থানীয়রা জানায়, ভোরে জাল নিয়ে নদীতে মাছ শিকারে বের হন বাহিরচর দৌলতদিয়া চাঁদখানপাড়ার জেলে হজরত মণ্ডল। বাহিরচর থেকে জাল ফেলে প্রায় আট কিলোমিটার দূরে উজানচরের চর করনেশনা-মজলিশপুর এলাকায় জাল নৌকায় তুলে তিনি দেখতে পান বড় একটি ঢাঁই মাছ। সঙ্গে ওঠে দুইটি ইলিশও।

হজরত মণ্ডল জানান, বিক্রির জন্য মাছটি দৌলতদিয়া ঘাট বাজারে দুলাল মণ্ডলের আড়তে আনলে তা নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছগুলো কেনেন।

শাহজাহান শেখ জানান, পদ্মা নদীতে বছরে দুই–একটি বড় ঢাঁই মাছ ধরা পড়ে। এ মৌসুমে এত বড় ঢাঁই এই প্রথম পাওয়া গেল। ৩ হাজার ২০০ টাকা কেজি দরে ২২ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে তার ফেরিঘাট আড়তে বিক্রির জন্য রাখা হয়েছে বলেও জানান তিনি।

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর উপজেলার মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব জানান, ঢাঁই বা শিলং হচ্ছে ক্যাটফিশ জাতীয় সুস্বাদু ও খরস্রোতা নদীর আঁশবিহীন রুপালি রঙের মাছ এবং এর পাখনাগুলো লাল রঙের হয়। লম্বায় সাধারণত ১৮৩ সেন্টিমিটার এবং ওজনে ৩-১০ কেজি পর্যন্ত হয়।

তিনি আরও জানান, রুপালি রঙের অন্য ক্যাটফিশের তুলনায় এই মাছ ডিম কম দেয়। বর্ষায় প্রাপ্তবয়স্ক মাছ প্রজননের জন্য ছোট নদী থেকে বড় নদীতে আসে। ঢাঁই বেশ দুষ্প্রাপ্য ও দামি মাছ বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর