নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচ

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১০:৫৭ এএম

নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে উপজেলার কমলপুরে পলাশতলী ইউনিয়নের কমলপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম বা পরিচয় জানা যায়নি। এছাড়া দুর্ঘটনার কারণও জানা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, রাতে যাওয়া চিটাগাং মেইল ট্রেন নয়তো তূর্ণা ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, রেললাইনের পাশে অল্প দূরত্বে পর পর ওই পাঁচজনের মরদেহ পড়ে আছে। কারো হাত বিচ্ছিন্ন, কারো দেহ। নিহত সবাই পুরুষ।

তারা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লাহ জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহগুলো পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দেহগুলো উদ্ধার করে।

মেথিকান্দা স্টেশনের স্টেশন মাস্টার আশরাত আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ধারণা করছেন, রাতের কোনো এক সময়ে এ দুর্ঘটনা ঘটেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আলম জানান, স্থানীয়রা ওই পাঁচজনের কাউকেই চিনতে পারেননি। লাশ উদ্ধারের আগে ঢাকামুখী তিনটি ট্রেন ওই স্থান দিয়ে গিয়েছে। ধারণা করা হচ্ছে, এর মধ্যে কোনো একটি ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিতের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছে।

একাত্তর/আরএ
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর