ফরিদপুরে ধলার মোড়ে ভাঙন, ঝুঁকিতে শহররক্ষা ও বেড়ি বাঁধ

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:৩২ পিএম

ফরিদপুরে পদ্মা নদীর তীরে ধলার মোড় এলাকায় আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙনের কবলে পড়েছে অন্তত ১৫টি ঘরবাড়ি ও বহু গাছপালা। এতে হুমকির মুখে পড়েছে শহররক্ষা ও বেড়ি বাঁধ।

সরেজমিন, ওই এলাকায় শহররক্ষা ও বেড়ি বাঁধের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গা থেকে অরিকল্পিভাবে বালু তোলায় গভীর খাদের সৃষ্টি হয়েছে। পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহররক্ষা বাঁধ উপচে পানি প্রবেশ করায় বেড়ি বাঁধ সংলগ্ন ওই এলাকায় কয়েকশ’ মিটার এলাকা জুড়ে ভাঙ শুরু হয়েছে। এরই মধ্যে ভেঙে গেছে অন্তত ১৫টি ঘরবাড়ি ও  বহু গাছপালা। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বেড়ি বাঁধ।

স্থানীয়দের অভিযোগ, এক প্রভাবশালী পাউবোর জায়গা দখল করে বালু তোলায় ভাঙন সৃষ্টি হয়েছে। এ নিয়ে কথা বলে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভাঙনের কবলে পড়ে সহায়-সম্বল হারানোর শঙ্কায় রয়েছে কয়েকশ’ পরিবার। অনেকে আসবাব সরানোর সময়ও পাচ্ছে না। 

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই বেড়ি বাঁধ ভাঙলে পুরো শহর ঝুঁকিতে পড়বে। বার বার অভিযোগ দিয়েও ওই এলাকার বালু তোলা ঠেকানো যায়নি। তবে ভাঙন ঠেকাতে পাউবোকে জানানো হয়েছে। তারা মনে করেন, এখনও যেভাবে নদীতে ড্রেজার বসিয়ে বালু তোলা হচ্ছে, তাতে যে কোনো মুহুর্তে নদীর তীরে ব্লক দিয়ে তৈরি করা শহর রক্ষা বাঁধটিও ধসে যেতে পারে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মো. মেহেদী হাসান জানান, এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। শনিবার থেকে ভাঙন রক্ষায় কাজ শুরু হবে। 

একাত্তর/এসি
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর