গাজী টায়ারসে আগুন: নিখোঁজদের স্বজনদের নিয়ে গণশুনানি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারস কারখানায় আগুনের ঘটনায় নিখোঁজদের তালিকা করতে গণশুনানি চলছে।

রোববার সকাল থেকে গাজী টায়ারসের প্রধান ফটকে আট সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট হামিদুর রহমানের নেতৃত্বে এই শুনানি শুরু হয়। কমিটির বাকি সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

গণশুনানিতে প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নিখোঁজদের স্বজনেরা অংশ নেন। তারা ঘটনার বর্ণনা দেন কমিটির কাছে। সেই সাথে দেন নিখোঁজ স্বজনদের তালিকা।

তদন্ত কমিটি জানিয়েছেন, গাজী টায়ারস কারখানায় ঘটনার দিন কী ঘটেছিল, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত নিখোঁজদের নামের তালিকা যাচাই-বাছাই করতে এ গণশুনানির আয়োজন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দেওয়া জবানবন্দি প্রতিবেদনে তুলে ধরা হবে। সকালে গণশুনানিতে দেড়শতাধিক মানুষ অংশ নিয়েছে। এর সংখ্যা আরও বাড়তে পারে।

তদন্ত কমিটি জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষের উপস্থিতি থাকবে ততক্ষণ গণশুনানি চলবে।

গত ২৭ আগস্ট ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলে জেলা প্রশাসন।

গত ২৫ আগস্ট বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ারস কারখানায় লুটপাট শুরু হয়।  রাত ১০টা ৩৫ মিনিটে কারখানাটিতে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ২১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবন থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস।

ঘটনার পরদিন ১৭৫ জন  নিখোঁজ রয়েছে বলে স্বজনরা দাবি করে। তবে ১৩৫ জনের একটি নিখোঁজ তালিকা উপজেলা প্রশাসনের নির্দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা করেছেন।

গণশুনানির অর্থ হলো জনস্বার্থ-সংশ্লিষ্ট কোনো বিষয়, ঘটনা বা প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষ বা ব্যবহারকারীদের অভিযোগ, মতামত ইত্যাদি প্রকাশ্য অনুষ্ঠানে শোনা ও কর্তৃপক্ষ কর্তৃক তার যথাসম্ভব প্রতিকার করা।

একাত্তর/আরএ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
নোয়াখালীতে গ্যাস বিতরণ ব্যবস্থা ও গ্রাহক সেবা নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর