রাজবাড়ীতে চরমপন্থি দলের সদস্যকে হত্যা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

রাজবাড়ীতে এক ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়ভাবে চরমপন্থি হিসেবে পরিচিত ওই ব্যক্তির পরিবারের দাবি, অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাকে হত্যা করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার কাটাখালী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম সুশীল কুমার সরকার (৫৮)। তিনি গোয়ালন্দ ঘাট থানার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে। 

স্থানীয়রা জানান, ওই এলাকায় একটি চায়ের দোকানের পাশে সুশীলকে ডেকে নিয়ে গলায় কোপ ও গুলি করা হয়। পরে পরিবারে খবর দেওয়া হলে তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সুশীলকে মৃত ঘোষণা করেন।

ভাই সুনীল কুমার সরকার জানান, সন্ধ্যার একটু আগে ফরিদপুর থেকে ডাক্তার দেখিয়ে এসে চা পান করছিলেন সুশীল। এ সময় একদল দুর্বৃত্ত তাকে পাশে ডেকে নিয়ে গুলি করে এবং এলোপাথাড়ি কোপায়। 

তার দাবি চরমপন্থিদের অভ্যন্তরীণ কোন্দলের জেরে ভাইকে হত্যা করা হয়েছে।

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাকিবুল ইসলাম জানান, সুশীলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় তিনটি অস্ত্র, দুটি হত্যাসহ পাঁচটি মামলা আছে। হত্যার কারণ খতিয়ে দেখার পাশাপাশি জড়িতদের ধরতে চেষ্টা চলছে।

একাত্তর/এসি
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর