গভীর রাতে বিএনপি অফিসে দুর্বৃত্তের আগুন

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০২:৫৪ পিএম

নারায়ণগঞ্জে গভীর রাতে বিএনপির একটি অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে অফিসে থাকা সব আসবাবপত্র পুড়ে গেছে। রাতেই স্থানীয়রা ওই আগুন নিভিয়ে ফেলেছেন।

রোববার দিবাগত রাতে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের কার্যালয়ের এই ঘটনা ঘটে। 

স্থানীয় নেতাকর্মীরা জানান, দুই মাস ধরে কেন্দ্রীয় বিএনপি নেতা কাজী মনিরুজ্জামানের সমর্থকেরা রূপগঞ্জের মুড়াপাড়া মঠের ঘাট এলাকায় অফিস নিয়ে তাদের দলীয় কার্যক্রম চালিয়ে আসছেন। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা এই অফিসে আগুন দেয়। এতে ভেতরে থাকা আসবাপত্র পুড়ে গেছে। এসময় আশপাশের লোকজন এসে আগুন নেভায়। 

আগুনের ঘটনায় সকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এসময় তারা, জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানান। 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার মুখে পড়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
প্রধানমন্ত্রী তারেক রহমান একটি শক্তিশালী ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বহুমুখী সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবি ও নানা জটিলতাকে কেন্দ্র করে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল থেকে ‘বেসরকারি...
ব্রাজিলের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভার কাছে পরাজয়ের পরপরই দেশ ছেড়ে পালিয়েছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বোলসোনারো।
প্রবল ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ভারতের ওড়িশা রাজ্যের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। পরিস্থিতি মোকাবিলায় ওড়িশার ঝুঁকিপূর্ণ আটটি জেলা থেকে ৪৮ হাজারের বেশি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর