মুন্সীগঞ্জে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ, নিহত দুই

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৯:০৩ এএম

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে জেলার গজারিয়া উপজেলার  মেঘনা নদীর কালুপুরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অদুদ ব্যাপারী ও বাবুল মিয়া। পুলিশের ভাষ্য, তার জলদস্যু।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম জানান, এই ঘটনায় তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তাদের মধ্যে চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। বাকপ্রতিবন্ধী আরেকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তিনি জানান, অদুদ বেপারী আরেক জলদস্যু পিয়াসের বড় ভাই। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

একাত্তর/এসি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির হিলা মাছ। পরে স্থানীয় মাছঘাটে নিলামের মাধ্যমে মাছটি ৩৫ হাজার টাকায় বিক্রি করা হয়।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর