গাজীপুরে সড়ক অবরোধ, গাড়ি ও কারখানায় আগুন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ পিএম

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারাখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভ হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ, বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর আগুনসহ ফেব্রিক্স নামে একটি কারখানায় আগুন দিয়েছেন। এসময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন তিন সাংবাদিক।

বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে তিনটার দিকে গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় তারা সড়ক অবরোধ করে ভাঙচুর ও আগুন দেন। 

আহতরা হলেন– দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাভিশনের চিত্র সাংবাদিক আমির হোসেন রিয়েল ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি আবু সাঈদ। 

তারা জানান, সড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ছবি তুলতে গেলে শ্রমিকরা তাদের ওপর হামলা চালায়। পরে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। সন্ধ্যার পর তারা গ্রামীণ ফেব্রিক্স কারখানায় আগুন ধরিয়ে দেয়।  

কাশিমপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার তাশারফ হোসেন জানান, কাশিমপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। 

গাজীপুর শিল্পাঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব জানান, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু বিশৃঙ্খল শ্রমিকরা অগ্নিসংযোগ করে নৈরাজ্যের সৃষ্টি করে।

রাত আটটার পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বর্তমানে কারাবন্দী। 

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর