চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল স্বাভাবিক

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:২৬ পিএম

গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ১৬টি কারাখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিক বিক্ষোভে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধের প্রায় সাড়ে চার ঘণ্টা পর তা স্বাভাবিক হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) পরে রাত আটটার দিকে যৌথ বাহিনীর চেষ্টায় শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় তারা সড়ক অবরোধ করে ভাঙচুর ও আগুন দেন। 

পুলিশ জানায়, বন্ধ কারখানার শ্রমিকরা পূর্ব ঘোষণা অনুযায়ী নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে শ্রীপুর এলাকায় জড়ো হয়। এক পর্যায়ে তারা সড়কে চলাচলরত যানবাহন ভাঙচুর এবং বেশ কয়েকটিতে আগুন দেয়। 

সন্ধ্যার পর বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুরের সরাবো এলাকায় গ্রামীণ ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন লিমিটেড একটি তৈরি পোশাক কারখানায়ও আগুন দেয় ।

কাশিমপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার তাশারফ হোসেন জানান, কাশিমপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ওই কারখানার আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। 

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বর্তমানে কারাবন্দী। 

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর