তিন জনের পরিচয় শনাক্তে কবর থেকে তোলা হলো চার মরদেহ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২০ পিএম

গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত তিন জনের পরিচয় শনাক্ত ও মামলার তদন্তের স্বার্থে চারটি মরদেহ কবর থেকে তোলা হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে ময়নাতদন্তের জন্য দক্ষিণ পাইপাইল, পবনার টেক উত্তর পাড়া ও বগাবাড়ি আমতলা এলাকার তিনটি কবরস্থান থেকে চার জনের মরদেহ তোলা হয়। 

যাদের মরদেহ তোলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- জাহিদুল ইসলাম সাগর, আস সাবুর ও আবুল হোসেন। তাদের মধ্যে আবুল হোসেন নামে এক ব্যক্তির মরদেহ শনাক্তের জন্য আমতলা এলাকার কবরস্থান থেকে অজ্ঞাত দুটি মরদেহ তোলা হয়েছে। এসময় নিহতের স্বজন এবং স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার জানান, আদালতের নির্দেশে তাদের মরদেহ তোলা হয়েছে। এগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

একাত্তর/এসি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর