আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫ পিএম

দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের তত্ত্বাবধানে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার আখেরি মোনাজাত হয়। আধা ঘণ্টাব্যাপী মোনাজাতে মুসলিম উম্মাহর জন্য ক্ষমা প্রার্থনা এবং দেশ ও মানবতার কল্যাণ কামনা করা হয়।

গত তিনদিন দেশবিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে ইউসুফ বিন সাদ। এসময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর। এ পর্বে মারা গেছেন তিন মুসল্লি। যৌতুকবিহীন বিয়ে হয়েছে ৯টি।

আজ সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান শুরু হয়। বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ। তার বয়ান তরজমা করেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

গত ৩১ জানুয়ারি থেকে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার ইজতেমা শেষ হয় ৫ ফেব্রুয়ারি।

মাঝে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হয় মাওলানা সাদের অনুসারীদের বিশ্ব ইজতেমা। আগামী বছর থেকে টঙ্গীর এই মাঠে ইজতেমা ও তাবলিগ কার্যক্রম না করার শর্তে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তাদের ইজতেমা করার অনুমতি দেয় সরকার।

একাত্তর/আরএ
ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শেষ দিনের কর্মসূচি।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। 
কড়া নিরাপত্তায় দিল্লির মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। 
প্রতি বছরের মত এবারও ইজতেমা থেকে দ্বিনের দাওয়াতে বের হচ্ছেন তাবলিগ জামাতের একটি দল। এবারের সংখ্যা ৩৫ হাজার। এরকম উদ্যোগের ফলে তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় দুই যুগেরও বেশি সময় ধরে বাড়ছে মুসল্লির সংখ্যা।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর