আখেরি মোনাজাতে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার তৃতীয় ধাপ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৭ এএম

ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শেষ দিনের কর্মসূচি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার মধ্যেই আখেরি মোনাজাত শুরু হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। তিনি হলেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে।

সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন। যার বাংলা তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ।

হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত। দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের দিন টঙ্গীর এলাকায় ঢাকা ও ময়মনসিংহ মহাসড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে।

১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ইজতেমার (সাদপন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার ইজতেমা শেষ হয় ৫ ফেব্রুয়ারি।

একাত্তর/আরএ
দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের তত্ত্বাবধানে তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৪৯টি দেশের ১৪৪৯ জন বিদেশি মুসল্লি অংশগ্রহণ করেছেন। 
কড়া নিরাপত্তায় দিল্লির মাওলানা আব্দুস সাত্তারের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের প্রথম দিন। 
প্রতি বছরের মত এবারও ইজতেমা থেকে দ্বিনের দাওয়াতে বের হচ্ছেন তাবলিগ জামাতের একটি দল। এবারের সংখ্যা ৩৫ হাজার। এরকম উদ্যোগের ফলে তুরাগ পাড়ে বিশ্ব ইজতেমায় দুই যুগেরও বেশি সময় ধরে বাড়ছে মুসল্লির সংখ্যা।...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর