স্বামীকে শ্বাসরোধে হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৩:৪৭ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে স্বামী মো. অলিউল্লাহ মোল্লাকে  হত্যার দায়ে স্ত্রী মাজেদা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাকে।

রোববার (১৬ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হান্নান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, উপজেলার পুটিমারা গ্রামের সৌদি প্রবাসী অলিউল্লাহ তার স্ত্রী মাজেদা ও তিন সন্তান নিয়ে আলাদা বাড়িতে বসবাস করে আসছিলেন। অলিউল্লাহ সবশেষ ২০১৭ সালে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। কিন্তু পারিবারিক নানা বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার বনিবনা হচ্ছিলো না। ওই বছরের ৬ ফেব্রুয়ারি রাতে ঘুমাতে যান অলিউল্লাহ।

পরদিন সাত ফেব্রুয়ারি সকালে দুই সন্তান নিয়ে বাড়ি থেকে চলে যায় স্ত্রী মাজেদা। এ অবস্থায় ওই দিন দুপুরে অলিউল্লার ভাই মো. আহসান উল্লাহ বাড়িতে এসে গলায় ওড়না পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় অলিউল্লাহকে ঘরের ভেতর দেখতে পান। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অলিউল্লাহ মরদেহ উদ্ধার করে।

খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে হাত-পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে হত্যার অভিযোগ এনে স্ত্রী মাজেদা বেগমসহ মাজেদার বাবার বাড়ির কয়েক জনকে আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন নিহতের ভাই মো. আহসান উল্লাহ।

মামলার পর নিহতের স্ত্রী মাজেদা বেগম থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরবর্তীতে এ মামলায় মাজেদা বেগমকে একমাত্র অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল হালিম বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ মামলার রায় দিয়েছেন আদালত। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি।

একাত্তর/আরএ
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ...
সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে তরিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর