চোর সন্দেহে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ১২:১৬ পিএম

নরসিংদীতে চোর সন্দেহে একজনকে পিটুনির প্রতিবাদ করতে গিয়ে দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে জনতা। তবে নিহতের পরিবারের দাবি, চাঁদা না দেওয়ায় দুই ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) সন্ধ্যায় জেলার পলাশ উপজেলার ভাগদী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পলাশ উপজেলার কর্তাতৈল এলাকার আসাব উদ্দিনের ছেলে রাকিব (২৫) এবং সাকিব (২০)।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে কর্তাতৈল এলাকার হিমেল নামের এক যুবককে ভাগদী এলাকার লোকজন চোর সন্দেহে পেটায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনা জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিবসহ অন্য। পরে সেখানে তাদেরও আটক করে পিটুনি দেয় স্থানীয়রা। খবর পেয়ে তাদের বাবা-মা ঘটনাস্থলে গেলে তাদেরও আহত করে এলাকাবাসী। এসময় গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে সাকিবের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায় বড় ভাই রাকিব। 

তবে পরিবারের দাবি, চোর নয়, চাঁদা না দেওয়ায় পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

পলাশ থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিটুনির প্রতিবাদ করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো যাবে।

একাত্তর/এসি
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর